প্রযুক্তি বাজারে পণ্য সঙ্কট, মূল্যস্ফীতি

২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:১২  
করোনার লকডাউন উঠলেও দেশের প্রযুক্তিবাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে। একইসঙ্গে দাম বেড়েছে ৭ শতাংশ পর্যন্ত। আর এই সঙ্কটে বাজারে নন ব্র্যান্ডের পণ্যের পসার বাড়ছে বলেও জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদা তাদের পছন্দের পণ্য না পেয়েই যা পাচ্ছেন তাই কিনছেন। মূলত চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সঙ্কটের কারণে এই সঙ্কট এবং মূল্য স্ফিতি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার সঙ্কটের শীর্ষে রয়েছে ল্যাপটপ, পিসি, রাউটার ও মডেম। এই তালিকায় রয়েছে মনিটর, মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড,ওয়েবক্যাম এবং হেডফোনের মতো অ্যাক্সেসরিজও। ডিলার ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমদানিকারক ও পরিবেশকরা পণ্য সরবরাহ করতে না পারায় এই সংকট নভেম্বরের আগে না কাটার শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ উল মুনীর।